বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৪১
আঞ্চলিক সংকটের মূল কারণ ইরানে আগ্রাসন; কূটনীতিই সংকট নিরসনের একমাত্র টেকসই পথ: শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় হামলার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এ সংকট নিরসনে কূটনীতিই একমাত্র টেকসই পথ বলে মন্তব্য করেছেন তিনি।

হাওজা নিউজ এজেন্সি: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শাহবাজ শরীফ বলেন, ইরানে হামলার প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি পরিবহন ও বাণিজ্যপথেও পড়েছে। এতে পাকিস্তানসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতা ও সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি সমঝোতা স্মারক বাস্তবায়ন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো দেশের বিরুদ্ধে নয়।

এদিকে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানান শাহবাজ শরীফ। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান তিনি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha